ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১:৩৮:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

রাশিয়ার মানবাধিকার কাউন্সিল সদস্য পদ বাতিল করছে জাতিসংঘ 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ৮ এপ্রিল ২০২২ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ইউক্রেনে আগ্রাসন চালানোর শাস্তি হিসেবে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বাদ দেয়ার ব্যাপারে বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাভুটি হয়েছে। খবর এএফপি’র।

এতে জাতিসংঘ সাধারণ পরিষদের মোট ১৯৩ সদস্যের মধ্যে  রাশিয়ার সদস্য পদ বাতিলের পক্ষে ৯৩ ভোট এবং বিপক্ষে ২৪ ভোট পড়ে। এ সময় ৫৮টি দেশ ভোটদানে বিরত থাকে। ভোটের ফলাফলে মস্কোর বিরুদ্ধে আন্তর্জাতিক ঐক্য দুর্বল হয়ে পড়তে দেখা যাচ্ছে।

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে কোন দেশকে বাদ দেয়ার ক্ষেত্রে এ যাবতকালের মধ্যে এটি ছিল দ্বিতীয় পদক্ষেপ। এক্ষেত্রে লিবিয়ার বিরুদ্ধে ২০১১ সালে এ ধরনের প্রথম পদক্ষেপ নেয়া হয়েছিল।